📋 সমস্যা:
একটি ফাংশন লিখুন যা একটি স্ট্রিং ইনপুট নেবে এবং সেটি palindrome কিনা তা চেক করবে। Palindrome হল সেই শব্দ বা বাক্য যা সামনে থেকে পড়া আর পেছন থেকে পড়া একই থাকে। যেমন: 'madam', 'racecar'
💡 উদাহরণ:
Input: 'madam' Output: true Input: 'hello' Output: false Input: 'A man, a plan, a canal: panama' Output: true
📋 সমস্যা:
একটি সংখ্যার factorial বের করার ফাংশন লিখুন। Factorial হলো 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত সব সংখ্যার গুণফল। যেমন: 5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120
💡 উদাহরণ:
Input: 5 Output: 120 Input: 0 Output: 1 (0! = 1 ধরা হয়) Input: 3 Output: 6
📋 সমস্যা:
Fibonacci সিরিজের n-তম সংখ্যা বের করুন। Fibonacci সিরিজ: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21... যেখানে প্রতিটি সংখ্যা তার আগের দুটি সংখ্যার যোগফল।
💡 উদাহরণ:
Input: n = 0 → Output: 0 Input: n = 1 → Output: 1 Input: n = 6 → Output: 8 Input: n = 10 → Output: 55
📋 সমস্যা:
1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্ট করুন। কিন্তু 3 দিয়ে বিভাজ্য সংখ্যার জায়গায় 'Fizz', 5 দিয়ে বিভাজ্য সংখ্যার জায়গায় 'Buzz', এবং 3 ও 5 উভয় দিয়ে বিভাজ্য সংখ্যার জায়গায় 'FizzBuzz' প্রিন্ট করুন।
💡 উদাহরণ:
Input: n = 15 Output: 1, 2, Fizz, 4, Buzz, Fizz, 7, 8, Fizz, Buzz, 11, Fizz, 13, 14, FizzBuzz
📋 সমস্যা:
একটি array থেকে duplicate উপাদানগুলো সরিয়ে unique উপাদান সম্বলিত নতুন array return করুন।
💡 উদাহরণ:
Input: [1, 2, 2, 3, 4, 4, 5] Output: [1, 2, 3, 4, 5] Input: ['a', 'b', 'a', 'c', 'b'] Output: ['a', 'b', 'c']
📋 সমস্যা:
একটি স্ট্রিং রিভার্স করুন। ইনপুট 'hello' দিলে আউটপুট হবে 'olleh'।
💡 উদাহরণ:
Input: 'hello' Output: 'olleh' Input: 'PHP' Output: 'PHP'
📋 সমস্যা:
একটি সংখ্যা prime কিনা চেক করুন। Prime সংখ্যা হল যেটি শুধু 1 এবং নিজে দিয়ে বিভাজ্য।
💡 উদাহরণ:
Input: 7 Output: true Input: 10 Output: false Input: 2 Output: true
📋 সমস্যা:
একটি array এবং একটি target সংখ্যা দেওয়া থাকবে। array থেকে দুটি সংখ্যা বের করুন যাদের যোগফল target এর সমান। সংখ্যা দুটির index return করুন।
💡 উদাহরণ:
Input: nums = [2, 7, 11, 15], target = 9 Output: [0, 1] Input: nums = [3, 2, 4], target = 6 Output: [1, 2]
📋 সমস্যা:
দুটি স্ট্রিং দেওয়া থাকলে চেক করুন তারা anagram কিনা। Anagram মানে স্ট্রিং দুটির অক্ষর সংখ্যা একই কিন্তু বিন্যাস ভিন্ন।
💡 উদাহরণ:
Input: s1 = 'listen', s2 = 'silent' Output: true Input: s1 = 'hello', s2 = 'world' Output: false
📋 সমস্যা:
একটি array থেকে সর্বোচ্চ সংখ্যাটি খুঁজে বের করুন।
💡 উদাহরণ:
Input: [10, 25, 3, 48, 99, 12] Output: 99 Input: [-5, -2, -10, -1] Output: -1
📋 সমস্যা:
একটি array এবং একটি size দেওয়া থাকবে। array টিকে এমনভাবে ভাগ করুন যেন প্রতিটি ছোট array-র দৈর্ঘ্য ওই size এর সমান হয়।
💡 উদাহরণ:
Input: arr = [1, 2, 3, 4, 5], size = 2 Output: [[1, 2], [3, 4], [5]] Input: arr = [1, 2, 3, 4, 5, 6], size = 3 Output: [[1, 2, 3], [4, 5, 6]]
📋 সমস্যা:
একটি বাক্য বা স্ট্রিং থেকে সবচেয়ে বড় শব্দটি খুঁজে বের করুন।
💡 উদাহরণ:
Input: 'PHP is a server side scripting language' Output: 'scripting'
📋 সমস্যা:
একটি সর্টেড (sorted) array থেকে নির্দিষ্ট একটি সংখ্যা খুঁজে বের করার জন্য Binary Search অ্যালগরিদম লিখুন।
💡 উদাহরণ:
Input: [1, 3, 5, 7, 9], target = 7 Output: 3 (Index) Input: target = 2 Output: -1
📋 সমস্যা:
একটি nested array-কে ফ্ল্যাট করে একটি single array-তে রূপান্তর করুন।
💡 উদাহরণ:
Input: [1, [2, [3, 4], 5], 6] Output: [1, 2, 3, 4, 5, 6]
📋 সমস্যা:
দুটি অ্যারের কমন উপাদানগুলো নিয়ে একটি নতুন অ্যারে তৈরি করুন।
💡 উদাহরণ:
Input: [1, 2, 3, 4], [2, 4, 6, 8] Output: [2, 4]
📋 সমস্যা:
অক্ষরের পুনরাবৃত্তির সংখ্যা দিয়ে স্ট্রিং ছোট করুন। যেমন: 'aaabbc' হবে 'a3b2c1'।
💡 উদাহরণ:
Input: 'aaabbbbcc' Output: 'a3b4c2'
📋 সমস্যা:
একটি অ্যারে থেকে টানা সর্বোচ্চ যোগফলযুক্ত সাব-অ্যারের যোগফল বের করুন (Kadane's Algorithm)।
💡 উদাহরণ:
Input: [-2, 1, -3, 4, -1, 2, 1, -5, 4] Output: 6 (Subarray: [4, -1, 2, 1])
📋 সমস্যা:
একটি বাক্যের প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের করুন।
💡 উদাহরণ:
Input: 'hello world from php' Output: 'Hello World From Php'
📋 সমস্যা:
1 থেকে n পর্যন্ত সংখ্যার একটি অ্যারে থেকে একটি মিসিং সংখ্যা খুঁজে বের করুন।
💡 উদাহরণ:
Input: [1, 2, 4, 5, 6], n = 6 Output: 3
📋 সমস্যা:
একটি অ্যারেকে k পজিশন পর্যন্ত ডানে রোটেট (Rotate) করুন।
💡 উদাহরণ:
Input: [1, 2, 3, 4, 5], k = 2 Output: [4, 5, 1, 2, 3]
📋 সমস্যা:
একটি সংখ্যা ২ এর পাওয়ার (Power of 2) কিনা চেক করুন।
💡 উদাহরণ:
Input: 16 -> true, Input: 18 -> false
📋 সমস্যা:
একটি স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটি বের করুন যা পুরো স্ট্রিংয়ে মাত্র একবার এসেছে।
💡 উদাহরণ:
Input: 'swiss' Output: 'w'
📋 সমস্যা:
ব্র্যাকেটগুলো সঠিকভাবে ওপেন এবং ক্লোজ হয়েছে কিনা চেক করুন।
💡 উদাহরণ:
Input: '()[]{}' -> true, Input: '(]' -> false📋 সমস্যা:
প্রথম অ্যারের এমন এলিমেন্টগুলো বের করুন যা দ্বিতীয় অ্যারেতে নেই।
💡 উদাহরণ:
Input: [1, 2, 3], [2, 3, 4] Output: [1]
📋 সমস্যা:
একটি স্ট্রিংয়ে কতটি ভাওয়েল (vowels) আছে তা গণনা করুন।
💡 উদাহরণ:
Input: 'Zarratin Lifestyle' Output: 6
📋 সমস্যা:
একটি ফাইলের নাম (filename) থেকে তার এক্সটেনশন (extension) বের করার ফাংশন লিখুন।
💡 উদাহরণ:
Input: 'image.png' -> Output: 'png' Input: 'resume.pdf' -> Output: 'pdf'
📋 সমস্যা:
PHP-তে একটি ক্লাসের Singleton প্যাটার্ন ইমপ্লিমেন্ট করুন যাতে একটির বেশি অবজেক্ট তৈরি করা না যায়।
💡 উদাহরণ:
Input: Database::getInstance() Output: সবসময় একই অবজেক্ট রিটার্ন করবে।
📋 সমস্যা:
একটি সংখ্যার প্রতিটি ডিজিটের যোগফল বের করুন।
💡 উদাহরণ:
Input: 123 -> Output: 6 (1+2+3)
📋 সমস্যা:
একটি ইমেইল অ্যাড্রেসকে মাস্ক (mask) করুন যাতে মাঝের অংশ দেখা না যায়।
💡 উদাহরণ:
Input: 'rahim@email.com' Output: 'ra***@email.com'
📋 সমস্যা:
একটি অ্যারে থেকে দ্বিতীয় সর্বোচ্চ (second largest) সংখ্যাটি খুঁজে বের করুন।
💡 উদাহরণ:
Input: [10, 20, 4, 45, 99] Output: 45
📋 সমস্যা:
অ্যারেকে সাজানোর (Sorting) জন্য Bubble Sort অ্যালগরিদম লিখুন।
💡 উদাহরণ:
Input: [64, 34, 25, 12, 22] Output: [12, 22, 25, 34, 64]
📋 সমস্যা:
একটি অ্যারে থেকে শুধুমাত্র জোড় (even) সংখ্যাগুলো ফিল্টার করার ফাংশন লিখুন।
💡 উদাহরণ:
Input: [1, 2, 3, 4, 5, 6] Output: [2, 4, 6]
📋 সমস্যা:
একটি নেস্টেড অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে সব কী (keys) এবং ভ্যালু বের করুন।
💡 উদাহরণ:
Input: ['a' => 1, 'b' => ['c' => 2]] Output: ['a' => 1, 'c' => 2]
📋 সমস্যা:
একটি বছর লিপ ইয়ার (Leap Year) কিনা চেক করুন।
💡 উদাহরণ:
Input: 2024 -> true, Input: 2023 -> false
📋 সমস্যা:
একটি স্ট্রিংয়ে প্রতিটি ক্যারেক্টার কতবার আছে তা বের করুন।
💡 উদাহরণ:
Input: 'hello' Output: ['h'=>1, 'e'=>1, 'l'=>2, 'o'=>1]
📋 সমস্যা:
একটি Abstract Class তৈরি করুন এবং সেটি অন্য একটি ক্লাসে ইনহেরিট করুন।
💡 উদাহরণ:
Shape ক্লাস থেকে Circle অবজেক্ট তৈরি।
📋 সমস্যা:
বিল্ট-ইন shuffle() ব্যবহার না করে একটি অ্যারেকে র্যান্ডমভাবে সাজান।
💡 উদাহরণ:
Input: [1, 2, 3] Output: [2, 1, 3] (র্যান্ডম)
📋 সমস্যা:
একটি CSV ফাইল থেকে ডাটা রিড করে অ্যারেতে দেখানোর কোড লিখুন।
💡 উদাহরণ:
Input: 'users.csv' Output: ২-ডি অ্যারে।
📋 সমস্যা:
একটি ফাংশনে জিরো (0) দিয়ে ভাগ করার সময় এরর হ্যান্ডেল করার জন্য Try-Catch ব্লক লিখুন।
💡 উদাহরণ:
Input: divide(10, 0) Output: 'Cannot divide by zero'
📋 সমস্যা:
একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে নির্দিষ্ট একটি ভ্যালুর বিপরীতে তার কী (key) খুঁজে বের করুন।
💡 উদাহরণ:
Input: ['name'=>'Rahim', 'city'=>'Dhaka'], 'Dhaka' Output: 'city'
📋 সমস্যা:
একটি ফোল্ডারের ভেতর থাকা সব ফাইল এবং সাব-ফোল্ডারের নাম রিকার্সিভলি প্রিন্ট করার ফাংশন লিখুন।
💡 উদাহরণ:
Input: 'uploads/' Output: ফোল্ডারের ভেতরকার সব ফাইলের পাথ লিস্ট।
📋 সমস্যা:
একটি Interface এবং একটি Trait তৈরি করে একটি ক্লাসে ইমপ্লিমেন্ট করুন।
💡 উদাহরণ:
Logger trait এবং Auth interface ইমপ্লিমেন্টেশন।
📋 সমস্যা:
স্ট্রিং ফাংশন ব্যবহার না করে একটি সংখ্যা Palindrome কিনা চেক করুন।
💡 উদাহরণ:
Input: 121 -> true, Input: 123 -> false
📋 সমস্যা:
usort() ব্যবহার করে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে-কে তার 'age' প্রপার্টি অনুযায়ী সাজান।
💡 উদাহরণ:
Input: [['name'=>'A', 'age'=>25], ['name'=>'B', 'age'=>20]] Output: ২০ বছরের ব্যক্তি আগে আসবে।
📋 সমস্যা:
একটি স্ট্রিং ভ্যালিড JSON কিনা চেক করুন এবং সেটিকে PHP অ্যারেতে রূপান্তর করুন।
💡 উদাহরণ:
Input: '{"name":"Shagor"}'
Output: Array ( [name] => Shagor )📋 সমস্যা:
একটি ক্লাসের ভেতর অন্য ক্লাসের অবজেক্ট ইনজেক্ট করার একটি উদাহরণ তৈরি করুন।
💡 উদাহরণ:
User ক্লাসে Database অবজেক্ট ইনজেক্ট করা।
📋 সমস্যা:
মেমোাইজেশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন অপ্টিমাইজ করুন।
💡 উদাহরণ:
একই ইনপুটের জন্য দ্বিতীয়বার ক্যালকুলেশন না করে রেজাল্ট মেমোরি থেকে দিবে।
📋 সমস্যা:
একটি ক্রেডিট কার্ড নম্বরের শেষ ৪ ডিজিট বাদে বাকি সব মাস্ক করুন।
💡 উদাহরণ:
Input: '1234567812345678' Output: '************5678'
📋 সমস্যা:
একটি Closure তৈরি করুন যা বাইরের স্কোপের ভেরিয়েবল ব্যবহার করবে।
💡 উদাহরণ:
ট্যাক্স ক্যালকুলেশন করার সময় বাইরের রেট ব্যবহার করা।
📋 সমস্যা:
বিল্ট-ইন ফাংশন ছাড়া একটি বাইনারি স্ট্রিংকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করুন।
💡 উদাহরণ:
Input: '1010' -> Output: 10